বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

আমাদের মৃত্যু অনন্তকালের বিবাহ

আমাদের মৃত্যু অনন্তকালের বিবাহ।
রহস্য কি? 'ঈশ্বর এক'।
জানালা দিয়ে প্রবেশের সময় সূর্যালোক আলাদা হয়।
এর সংখ্যাধিক্য আঙ্গুরের গুচ্ছে বিদ্যমান থাকে;
আঙ্গুরে তৈরি পানীয়তে নয়।
যে ঈশ্বরালোকে বাস করে তার জন্য,
জাগতিক আত্মা মৃত্যুর একটা আশীর্বাদ।
তাকে সম্মান করবেন, খারাপ নয় কিংবা ভাল বলে,
তিনি ভাল এবং খারাপকে অতিক্রম করে চলে গ্যাছে।
ঈশ্বরের দিকে তাকিয়ে অদৃশ্যতা নিয়ে কথা বলবেন না,
যাতে তিনি আপনার চোখে অন্য চেহারা স্থাপন করতে পারে।
এটা শারীরিক চোখের কল্পনা-
অদৃশ্য বা গোপন জিনিসের অস্তিত্ব আছে।
কিন্তু চোখ যখন ঈশ্বরালোকে নিবদ্ধ হয়
কী এমন আছে যা সেই আলোতে গোপন থাকতে পারে?
যদিও সকল আলো বেহেশতি নূর থেকে নির্গত
তাদেরকে বলবেন না, 'ঈশ্বরালোক'।
এটা ঈশ্বরের শ্বাশত আলো
ক্ষণস্থায়ী এই আলো শরীর এবং মাংসের বৈশিষ্ট।
...ওহ ঈশ্বর কে এই কল্পনার অনুগ্রহ করে !
কল্পনার পাখি ইচ্ছার ডানায় আপনার দিকেই উড়ছে।

মূল : জালালউদ্দিন রুমি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন