বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

কবিকে খুন করতে নেই

১৩৮ নাম্বার মানুষটাকে খুন করার পরে
আমার সঙ্গে দ্যাখা হয়েছিল একজন কবি'র।
খুন করা আমার প্রিয় হবার পরেও আমি তাকে মারিনি কারণ-
তার বুকে প্রেম ছিল।
১৩৯ নাম্বার মানুষটাকে মাফ করার পরে
আমার সঙ্গে দ্যাখা হয়েছিল একজন প্রেমিকা'র।
খুন করা ছেড়ে দেবার পরেও আমি তাকে মেরেছি কারণ-
তাকে না পাবার কষ্টেই আমি প্রথম খুনটা করেছিলাম।

উল্লেখ্য, সেটা ছিল মনুষ্যত্বের খুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন