বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

সেচ্ছামৃত্যু প্রেমিকের অধিকার

আজ্ঞাবহ পিশাচ খুন করে করে হচ্ছি খুনি
তৈরি থেক লিঁ
একদিন তোমাকে খুন করব।
খুন করব তোমার অবাধ্য চুল-
গন্ধের কী অহংকার !
খুন করে ফেলব তোমার চোখ-
সুন্দর দেখতে চাইবার কী লোভ !
খুন করে ফেলব তোমার ঠোঁট-
চুমুর মত পবিত্র জিনিস নিয়ে কার্পণ্য!?

হাসি পাচ্ছে,
তোমার যে অভ্যেস
ভয়ে রাতে দুচোখ ঝিনুকের খোলসের মত বন্ধ হবে তো?
তোমাকে নিয়ে দ্যাখা সকল স্বপ্ন জবাই করে করে হচ্ছি খুনি
তৈরি থেকো লিঁ
একদিন তোমাকে খুন করব।
'আল্লাহু আকবর' বলে,
ছুড়ি চালিয়ে দেব তোমার হৃদয়ে-
কত খদ্দেরের যে লেনদেন ওখানে !
ছুড়ি চালিয়ে দেব বুকে-
কত কৃষ্ণের যে দাবি ওখানে !
নগ্ন তোমাকে বেঁধে রেখে, ১৯ হাজার হিংস্র নেকড়ে ছেড়ে দেব তোমার শরীরে
একবার অন্তত হাসো; অভিনব উপায়ে মারা যাচ্ছ ভেবে।
করুণা ভিক্ষে করে লাভ নেই-
মৃত্যুটা তোমাকে মেনে নিতেই হবে লিঁ।
আমি যে জেনেছি,
একমাত্র প্রেমিকা'র খুনই এনে দিতে পারে 'সেচ্ছামৃত্যু'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন